Type at least 2 characters to search
No results found for ""
Courses
Lessons
↑ ↓ navigate ↵ open
See all results →
পরিচর্যা কাজে নেতৃত্বদান

পরিচর্যা কাজে নেতৃত্বদান

Search Course

Type at least 3 characters to search

Search through all lessons and sections in this course

Loading course text…
Course search is unavailable right now.

Searching...

No results found

No matches for ""

Try different keywords or check your spelling

results found

Lesson 2: লিডারদের বাইবেলভিত্তিক যোগ্যতা

1 min read

by Stephen Gibson


ভূমিকা

কিছু লোক বিশ্বাস করে যে যেহেতু আমরা সকলেই ঈশ্বরের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ, তাই মন্ডলীর অন্যদের উপর কারোর কর্তৃত্ব থাকা উচিত নয়। অন্যরা বলে যে তারা নেতৃত্বের উপর বিশ্বাস করে, কিন্তু আবার এমন আচরণ করে যেন তারা যেকোনোরকম আত্মিক কর্তৃত্ব থেকে মুক্ত।

► বাইবেল কি এই শিক্ষা দেয় যে মন্ডলীতে কর্তৃত্ব থাকা উচিত? উদাহরণ দিন।

বাইবেলের বহু জায়গাতেই মন্ডলীতে নেতৃত্বের উল্লেখ করা হয়েছে[1] (কয়েকটি উদাহরণ হল ইব্রীয় ১৩:৭, ১৭; তীত ১:৫, রোমীয় ১২:৮, ১ করিন্থীয় ১৪:৪০, এবং ১ তিমথি ৫:১৭।)

নেতৃত্বকে প্রভাব হিসেবে সংজ্ঞায়িত করলে আমরা মন্ডলীতে নেতৃত্বের ভূমিকা বুঝতে পারি। কিছু নির্দিষ্ট ভূমিকা ঈশ্বর দ্বারা নির্ধারিত হয়েছে যাতে লিডাররা মন্ডলীর উদ্দেশ্য পূরণে সাহায্য করতে পারে।

► একজন শিক্ষার্থী গ্রুপের জন্য ইফিষীয় ৪:১১-১২ পদ পড়বে।

এই তালিকায় নির্দিষ্ট আহ্বান সহ সকল পরিচর্যা কাজের ভূমিকা চিহ্নিত করা যাবে না। উদাহরণস্বরূপ, একজন মিউজিশিয়ান বা আরাধনার লিডার এইগুলির মধ্যে কোনোটি নাও হতে পারে। তবে, প্রতিটি পরিচর্যা কাজে নেতৃত্বের ভূমিকাটি মন্ডলীর উদ্দেশ্য পূরণে সহায়তা করার উপর স্থিরদৃষ্টি থাকা উচিত।

নেতৃত্বের ভূমিকা কেবল প্রচার, শিক্ষাদান এবং সুসমাচার প্রচারের মধ্যেই সীমাবদ্ধ নয়। মন্ডলীর দায়িত্ব এর চেয়েও বেশি বিস্তৃত। মন্ডলীর লোকেরাও ব্যবহারিক চাহিদা পূরণের জন্য একসাথে কাজ করে। যে ব্যক্তি বাগান করার জন্য লোকেদেরকে চাষের সরঞ্জাম শেয়ার করে নিতে পরিচালিত করে, সে মন্ডলীর সদস্যদের যত্ন নেওয়ার উদ্দেশ্যটি পূরণে করতে সহায়তা করছে। মন্ডলীর দায়িত্বগুলি গির্জাগৃহে যা ঘটে তার বাইরেও নেতৃত্বের অনেক ভূমিকাকে অপরিহার্য করে তোলে।


[1]যদি গ্রুপের কেউ তর্ক করে বা অমত হয় যে মন্ডলীতে নেতৃত্ব গুরুত্বপূর্ণ নয় বা বাইবেলভিত্তিক নয়, গ্রুপটি তাহলে ব্র্যাকেটের মধ্যে দেওয়া শাস্ত্রীয় পদগুলি পরীক্ষা করে দেখতে পারে। এই বিষয়টির উপর অতিরিক্ত সময় নষ্ট করা এড়িয়ে চলুন।